বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১২ ফেব্রুয়ারি’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জে পারিবারিক গোলযোগের জের ধরে বড় ভাই নুর মোহাম্মদ শ্বাসরোধ করে ছোট ভাই নুর ইসলাম (৪৫) কে হত্যা করেছে।

শনিবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলা রাঢ়িপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  নিহত নুর ইসলাম ও অভিযুক্ত হত্যাকারী নুর মোহাম্মদ উপজেলার রাঢ়িপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দীন মোল্লার ছেলে।

এ ঘটনার নিহতের ছেলে মাহবুব আলম আকাশ বাদি হয়ে ৬ জন কে আসামি করে কালীগঞ্জ থানার একটি হত্যা মামলা করেছেন। যার মামলা নং-০৭। তারিখঃ ১২/০২/২০১৭ ইং। পুলিশ হত্যার ঘটনায় এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে, হত্যাকারী নুর মোহাম্মদ (৫০), আতিয়ার রহমান (৩৫) , হাসান মোল্ল্যা (৩২)।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, শনিবার রাত ১০ টার দিকে ট্রাকে করে বাড়িতে ফার্নিচার নিয়ে যাওয়ার সময় নিহত বড় ভাই নুর মোহাম্মদের বাড়ির বৈদ্যুতি মিটার ভেঙ্গে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই নুর মোহাম্মদের সাথে ছোট ভাই নুর ইসলামের গোলযোগ বাধে। এতে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এক পর্যায়ে বড় ভাই নুর মোহাম্মদ ও তার ছেলেরা মিলে ছোট ভাই নুর ইসলামকে গলা চেপে ধরলে ঘটনাস্থলে নুর ইসলাম মারা যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই রবিউল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত নুর ইসলাম ছেলে মাহবুব আলম আকাশ বাদি হয়ে ৬ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে থানায় নিয়ে এসেছে। লাশের ময়না তদন্তের জন্য  ঝিনাইদহে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।