রাজধানীতে ১০ ভুয়া ডিবি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সবুজবাগ এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ধারী ১০ জনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান  বিষয়টি জানিয়েছেন। তবে কখন গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

মাসুদুর জানান, ওই ১০ জনের কাছ থেকে চারটি যানবাহন, পিস্তল, পাইপগান, জ্যাকেট, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও ছুরি উদ্ধার করা হয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।