কালীগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন অনুষ্ঠান

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৫ আগস্ট’২০১৭:  ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন অনুষ্ঠান হয়েছে।

শনিবার বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠান উদ্বোধন হয়। সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্র নেতা হামিদুল ইসলাম হামিদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আশরাফুজ্জামান স্বপন, প্রভাষক আব্দুল মাজেদ, গোলাম রব্বানী, আনছার আলী, আব্দুল জব্বার, জাহিদুল ইসলাম লস্কর, শ্রমিক নেতা ফরিদ উদ্দিন, পৌর যুব দলের সাধারণ সম্পাদক শাহজান আলী খোকন, মিজানুর রহমান, মিলন হোসেন, ছাত্র নেতা শাহীন, শাহেদ রানা পলাশ, শফিক, আরিফুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী শেষে কালীগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দের নিকট সদস্য ফরম বই বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।