ঝিনাইদহ প্রতিনিধি ॥৫ আগস্ট’২০১৭: ঝিনাইদহের মহেশপুর থানার পুলিশের সাড়াশী অভিযানে পর্ণোগ্রাফী মামলার আসামি খোকন মোল্লাকে অভিযান চালিয়ে কোটচাঁদপুর থানা থেকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানাগেছে, মহেশপুর থানায় মামলা হওয়ার পর থেকে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েও তাকে আটক করতে পারেনি। খোকন গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায় আত্মগাপন করে থাকে।
মহেশপুর থানার ওসি আহম্মেদ কবির জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেফতারের জন্য কোটচাঁদপুর সার্কেল রেজাউল করিমের নেতৃত্বে কোটচাঁদপুর থানার নওদাগা গ্রামে তার খালা বাড়ী থেকে শুক্রবার দিবাগত মধ্য রাত্রে তাকে আটক করা হয়। শনিবার সকালে ধর্ষণ মামলার আসামি খোকন মোল্লাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত গত ২ জুলাই আদালতের নির্দেশে মহেশপুর থানায় পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইন-২০১২এর ৮(১)(২)(৩) ধারায় একটি মামলা রেকর্ড করা হয়। যার নং-৩(৮)১৭। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই নাজমুল বলেন, খোকনকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।