× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

কালীগঞ্জে ধর্ষণ মামলার সন্দেহভাজন এক যুবককে পুলিশে দিলো তার পরিবার

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর মাদ্রাসার ছাত্রী ধর্ষণ মামলায় আলামিন নামের সন্দেহভাজন এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে তার পরিবারের লোকজন। শনিবার রাতে স্থানীয় সাংসদ ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে আলামিনকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আলামিন উপজেলার খালকুলা গ্রামের তহুরুজ্জামান ক্যাপ্টেনের ছেলে।

উল্লেখ্য, গত ১০ মে শুক্রবার দিবাগত রাতে উপজেলার কোলা পেতিœপাড়ার দশম শ্রেনীর এক মাদ্রাসার ছাত্রী ধর্ষনের শিকার হয়। পাষন্ডরা তাকে রাতভর ধর্ষনের পর হাত পা বেঁধে ওই গ্রামের মাঠের একটি ধান ক্ষেতে ফেলে রেখে যায়। পরের দিন ভোরে মাঠে কাজ করতে এসে কৃষকেরা তাকে উদ্ধার করে। ওই দিন দুপুরে ধর্ষিতার বাবা মেয়েকে নিয়ে কালীগঞ্জ থানাতে এসে খালকুলা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে আলামিন হোসেনের নাম উল্লেখপূর্বক আরও ২ জনকে অজ্ঞাত করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে মুল আসামীরা পলাতক রয়েছে।

পুলিশের হাতে তুলে দেয়া আলামিনের পরিবারের দাবি, সে এ কাজের সাথে জড়িত নয়। তারপরও ঘটনার আগে তার মোবাইল সেট দিয়ে ওই মেয়ের সাথে প্রধান আসামী কথা বলায় পুলিশ তাকেও সন্দেহ করে খুঁজছিল। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আলামিনকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। পরিবারের লোকজনের বক্তব্য ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। এমন ঘটনায় প্রকৃতপক্ষে যারা জড়িত তাদের শাস্তি হওয়া উচিৎ। তবে নিরাপরাধ কাউকে জড়ানোটাও হবে দুঃখজনক ব্যাপার।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলী জানান,এ মামলার মুল আসামীদের আটকের চেষ্টা চলছে। তবে পুলিশের চোখে সন্দেহভাজন আলামিন নামের এক যুবককে তার পরিবারের সহযোগীতায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..