ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৫ নভেম্বর’২০১৭ঃ ঝিনাইদহের কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি উদযাপন উপলক্ষে র্যালিতে বাধা দিয়েছে পুলিশ।
শনিবার বিকেল ৪টায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের একাংশ এই আনন্দ শোভা যাত্রাটির আয়োজন করে। শহরের কোটচাঁদপুর সড়কের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি মেইন বাসস্টান্ডে পৌঁছালে পুলিশের বাধায় তা প- হয়ে যায়।
সেখানেই সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান বলেন, ‘আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সৈনিক। আমি আওয়ামী লীগের সভাপতি। আমার র্যালিতে কেন বাধা দেওয়া হল এর উত্তর প্রশাসনের কাছে চাই। ‘তিনি আরও বলেন, ‘কেন্দ্র ঘোষিত আজকের আনন্দ র্যালিতে পুলিশি বাধা গণতন্ত্রের জন্য চরম বাধা। পুলিশের এ ধরনের কর্মকা-ের আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ’
পরে কোটচাঁদপুর সড়কের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা এসে সমাবেশ করে। এসময় বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা আধাঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ফলে সড়কটির দু’পাশে শত শত যানবাহন আটকে যায়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের মিছিলে পুলিশের কোনো বাধা দেওয়া হয়নি। উপজেলার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও শান্তিপূর্ণ প্রোগ্রাম করার জন্য পুলিশি তাদের সহায়তা করেছে।




