× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জের কাছে ৩-০ গোলে ধরাশায়ী বেনাপোল ফুটবল একাদশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
বেনাপোল ফুটবল একাদশ

কালীগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচে যশোরের বেনাপোল নুর ইসলাম একাডেমি ফুটবল দলকে ৩ – ০ গোলে হারিয়েছে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশন ফুটবল একাদশ। শুক্রবার বিকালে সরকারী নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে অনুষ্টিত এ খেলাটি উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শাহানাজ পারভিন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিত কুমার ভট্রাচার্য্য, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও ক্রীড়া ফেডারেশনের সাধারন সম্পাদক জামির হোসেন সদস্য ষাখাওয়াৎ হোসেন সহ ক্রীড়া ফেডারেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে বিকালে ভূষণ মাঠে উপস্থিত দু’দলের খেলোয়াড়দের সাথে এমপি আনারের শুভেচ্ছা বিনিময়ের পরই রেফারীর বাশিতে শুরু হয় খেলা। খেলার প্রথমার্ধে কালীগঞ্জ একাদশের রবজেলের দেওয়া গোলে ১-০ গোলে এগিয়ে যায় কালীগঞ্জ দল। দ্বিতীয়ার্ধে কালীগঞ্জ একাদশের সাগর ও হাসান আরো ১ টি করে গোল করায় ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কালীগঞ্জ ফুটবল একাদশ। খেলা শেষে কালীগঞ্জ প্রেসক্লাবের সৌজন্যে গোলদাতাদের পূরস্কৃত করা হয়।

খেলায় রেফারির দ্বায়িত্বে ছিলেন মোমেনুল হক খোকা, আব্দুর রাজ্জাক ও খায়রুল হোসেন। ধারাভাষ্যে ছিলেন, রবিউল ইসলাম ও মোস্তফা ইবনে মাসুদ।


এ ক্যটাগরির আরো খবর..