কালকিনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস পালন

মো. আমির সোহেল,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ “দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতি বিদায় দিন” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার সকালে কালকিনি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্যোগে মানববন্ধন, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধ দিবস উদযাপন করা হয়েছে।

কালকিনি উপজেলার সামনে প্রধান সড়কে মানববন্ধন শেষে বর্ণাঢ্য র‌্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে অফিসার্স ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হরিপদ দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নারগিস আক্তার রেখার সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. শাম্মী আক্তার, উপজেলা আ’লীগের সভাপতি মিসেস তাহমিনা সিদ্দিকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, কালকিনি থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা,মাদারীপুর সরকারী নাজিউদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ মো. আসাদুজ্জামান স্যার ও সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।