কালকিনিতে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের একাংশের সংবাদ সম্মেলন

কালকিনিতে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের একাংশের সংবাদ সম্মেলন
মাদারীপুরের কালকিনিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগের একাংশ।
আজ রোববার দুপুরে কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার।
তিনি এ অভিযোগ করেন, কালকিনি পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে কাজ করা ব্যক্তিদের নিয়ে গত মঙ্গলবার এক আলোচনায় বসেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের এমপি (৩৪১ আসন) তাহমিনা সিদ্দিকী ও সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন। এতে যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসলে কালকিনি উপজেলা আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় প্রধান শেখ হাসিনার কাছে বিচার দাবী করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সরদার লোকমান হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল বাশার, কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফসহ আরও অনেকেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।