কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার সঙ্গে সমন্বয় করা হবে -শিক্ষা উপমন্ত্রী

কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার সঙ্গে সমন্বয় করা হবে -শিক্ষা উপমন্ত্রী

কারিগরি শিক্ষাকে একটি পৃথক শিক্ষা ধারা হিসেবে না রেখে সাধারণ শিক্ষার সঙ্গে সমন্বয় করা হবে। সাধারণ শিক্ষার শিক্ষার্থীদের জন্যও দক্ষতা নির্ভর শিক্ষা প্রদান করা হবে। বলেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) -এ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৩ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন।

মহিবুল হাসান বলেন, উচ্চ শিক্ষা শেষ করেও বৃত্তিমূলক কারিগরি শিক্ষা নেয়ার সুযোগ আরো বাড়ানো হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জীবনব্যাপী অব্যাহত শিক্ষা হিসেবে সবার জন্য উন্মুক্ত রাখা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ কামাল হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো: মহসিন, বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ডুয়েটের অধ্যাপক ড. রায়হান এবং আইডিইবি’র সভাপতি আব্দুল হামিদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের রেক্টর ড. ওমর ফারুক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।