× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কারা পেছন থেকে খেলছেন আমরা জানি

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘আমরা জানি কারা পেছন থেকে খেলছেন। তাদের বলব, দানব নিয়ে খেলবেন না। আর যারা বিপথে গেছেন, তারা ফিরে আসুন।’

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘এ দেশ সুফি, সাধক, নজরুল, রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর দেশ। এ দেশে কোনো জঙ্গির ঠাঁই নেই। আমরা জানি কারা এই খেলা খেলছেন। তাদের বলব, দানব নিয়ে খেলবেন না। আমরা ঘুরে দাঁড়াতে জানি। এ ধরনের অপশক্তিকে আরো একবার পরাজিত করেছি। আগামীতেও পরাজিত করব। বাংলাদেশের মানুষ ফিনিক্স পাখির মতো বার বার ঘুরে দাঁড়িয়ে তা প্রমাণ করেছে।’

তিনি বলেন, ‘আমরা ১৬ কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ হই, তাহলে ইঞ্চি ইঞ্চি করে খুঁজে জঙ্গিবাদের মতো অপশক্তিকে নিশ্চিহ্ন করার ক্ষমতা রাখি। এই রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার জন্য যা দরকার, তা করব। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে কী হতে পারে তা ইস্তাম্বুলে আপনারা দেখেছেন। আমরা ঐক্যের বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চাই। আসুন যারা শান্তির ধর্মকে নষ্ট করছে তাদের খুঁজে খুঁজে বের করে নির্মল করি।’

র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ‘গুলশানের ঘটনায় যেসব জঙ্গি মারা গেছে তাদের লাশ নিতে কেউ আসেনি। শোলাকিয়ায় যে মারা গেছে তার জানাজায় কেউ আসেনি। এটাই প্রমাণ করে, এই সমস্ত মানুষকে কেউ পছন্দ করে না, কেউ চায় না। তাই যারা বিপথে গেছেন তারা ফিরে আসুন।’

সভায় স্বাগত বক্তব্য দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা এবং সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।


এ ক্যটাগরির আরো খবর..