× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুলসহ ৪১ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: নাশকতার একটি মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ৫ সেপ্টেম্বর  দিন ধার্য করেছেন আদালত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ওই মামলায় রোববার ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ সেখ নতুন এ তারিখ ধার্য করেন।

ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, আজ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য  ছিল। কিন্তু  মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে না পারার কারণে তার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন এ দিন ঠিক করেছেন।

মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন  বিএনপির  স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরব, হাবিবুন নবী খান সোহেলসহ প্রমুখ ।

রমনা থানার উপ-পরিদর্শক মো. আলী হোসেন আসামিদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

২০১৪ সালের ৫ আগস্ট ঢাকার সিএমএম আদালতে ডিবি পুলিশের উপ পরিদর্শক দীপক কুমার দাশ মামলাটিতে অভিযোগপত্র দাখিল করেন।


এ ক্যটাগরির আরো খবর..