কামারখালী কেন্দ্রে এইচ.এস.সি. পরীক্ষা অনুষ্ঠিত -২০১৯

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী সরকারী আঃ রউফ কলেজ কেন্দ্রে সরকারী আইন উদ্দীন কলেজের ও আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীর সোমবার সকাল ১০টা থেকে বেলা ১ টা পর্যন্ত এইচ,এস.সি. ফাইনাল-২০১৯ ইং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর মধ্যে সরকারী আইন উদ্দীন কলেজের ৫৫৮ জন ও আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের ২ জন। মোট পরীক্ষার্থী ৬৬০ জন। এর মধ্যে ছাত্র-৩০৩ জন ছাত্রী-৩৫৭ জন। প্রথম দিনে বাংলা ১ম পরীক্ষায় ৯ টি কক্ষে ৬৫২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দেয় । এর মধ্যে ছাত্র-২৯৮ জন এবং ছাত্রী-৩৫৪ জন।

অনুপস্থিত ৮ জন। ছাত্র-৫ জন এবং ছাত্রী-৩ জন। কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে কামারখালী সরকারী আঃ রউফ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুব আলম এবং আইন শৃঙ্খলা বাহিনীতে এস. আই. মোঃ সাজ্জাদ হোসেন সহ পুলিশ নিয়োজিত ছিলেন। পরীক্ষার কেন্দ্রে কোন প্রকার বিশৃঙ্খলার সৃষ্ঠি হয়নি। কোন ছাত্র-ছাত্রী বহিস্কার হয়নি। কঠোর নিরাপত্তা এবং সুষ্ঠ, সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।