মধুখালী প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার অনুযায়ী ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে হত দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে সদস্য কার্ড প্রতি চাউল বিতরন কার্যক্রম গত ১০-০৯-২০১৮ইং তারিখ থেকে শুরু হয়েছে। এই লক্ষে গত ১১-০৯-২০১৮ইং তারিখ মঙ্গলবার কামারখালী ইউনিয়নে ডিলারদের চাউল বিতরনের কার্যক্রম পরিদর্শন করেন মধুখালী উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ হারুন অর রশিদ, সঙ্গে ছিলেন উপ-খাদ্য পরিদর্শক মোছাঃ শান্তনা খানম, ইউপি সদস্য মোঃ ইলিয়াছ শেখ এবং ডিলার মোঃ হারুন অর রশিদ মোল্যা ও জুলফিকার আলী মিয়া সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ।