কামারখালীতে চোর আটক

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী বাসষ্ঠান্ড থেকে গতকাল সোমবার একজন চোরকে আটক করা হয়েছে।

আটককৃত চোরের নাম তার স্ত্রীর কাছ থেকে ফোনের মাধ্যমে জানা যায়। নাম মোঃ হাসান শেখ, পিতাঃ নয়মুদ্দিন শেখ, গ্রামঃ সাতৈর পোঃ সাতৈর থানাঃ বোয়ালমারী জেলাঃ ফরিদপুর। জানা যায় আড়পাড়া টেলিকম এর মালিক মোঃ জুবায়ের হাতে থাকা ৫টি মোবাইল, ৩০,০০০(ত্রিশ হাজার) টাকার ব্যাগসহ দোকান খোলার সময় দোকানের ব্যাগ রেখে দিলে চোর ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় চোর জনগনের হাতে ধরা পড়ে।

পরে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা খবর পেয়ে গ্রামপুলিশ দিয়ে চোরকে তার পরিষদে নিয়ে যান। বর্তমান চেয়ারম্যানের সাথে কথা বলে জানা যায় তার হেফাজতে আছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।