কামারখালীতে আওয়ামী লীগের বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কামারখালীতে আওয়ামী লীগের বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশের রাজনীতি নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য সৃস্টির প্রতিবাদে কামারখালীতে আওয়ামী লীগের বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত।

 সারাদেশের রাজনীতি নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ও আড়পাড়া এবং ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগে যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু এর সঞ্চালনায় কামারখালীতে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।

শনিবার (১৯শে আগস্ট) সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ ইউনিয়ন থেকে মিছিল নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান আবার সংসদ সদস্য পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান এর নেতৃত্বে বিশাল এক শান্তি সমাবেশের মিছিল বের হয়। মিছিলটি কামারখালী বাজারের সোনালী ব্যাংকের সামনে এক শান্তি সমাবেশে মিলিত হয় ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফ, মধুখালী উপজেলা পরিষদের চেযারম্যান হাজী শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেযারম্যান জাহিদুর রহমান বিশ^াস বাবু সহ সকল অংঙ্গ সহযোগি সংগঠনের নেতারা।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান আবার সংসদ সদস্য পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান নেতাদের উদ্দেশে বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জামায়াত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহবান জানান । তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়।

তাছাড়া তিনি আরও বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে। উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু রতন কুমার বিশ^াস আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ ছালাম মন্ডল, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মতিয়ার রহমান, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ রউফ মৃধা, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরজ্জামান চৌধুরী টার্গেট, মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম ভূইয়া, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা রওশল-উল-ইসলাম গরীব মোহাম্মাদ কালশু, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু সহ বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁনসহ বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান সহ তিন ইউনিয়নের আওয়ামীলীগ নেতাকর্মী সহ সকল অঙ্গ সংগঠেনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ইনামূল হক মাহবুব, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম এ মান্নান মন্নু, , কামারখালী ইউনিয়নের ইউ,পি, সদস্য আবুল কালাম আজাদ,,যুবলীগের ইকবাল, আড়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস,বি. বাহার শ্যামল , সাধারন সম্পাদক কাজী নাছির, যুবলীগের শেখ তৌহিদ, ছাত্রলীগের নাজমূল খাঁন সহ আরো অনেকে । তাই ওদের ঐকান্তিক প্রচেস্টায় অনুষ্টানটি সফল ও সার্থক হয়েছে। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা’র নিকট ফরিদপুর-১ আসনের সকল নেতাকর্মীর উদ্বাত্ত্ব আহবান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের দলীয় নমিনেশন এবারের মত আঃ রহমান এর জন্য দাবী রেখে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবার জীবনের মঙ্গল কামনা করে শান্ত সমাবেশ অনুষ্টান শেষ করেন। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন মধুখালী থানার এস আই শফিকুল ইসলাম, কাইয়ুম মুন্সী, এস আই মাসুদ হোসেন ,এ এস আই আজমল হোসেন সহ পুলিশফোর্স সহ ডিএসবি এন এস আই সহ আরো প্রশাসন প্রমুখ। পরিশেষে সভাপতি উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সহ সবার জীবনের মঙ্গল ও শান্তি কামনা করে শান্তির সমাবেশ শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।