× Banner
সর্বশেষ
চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

কামরুলকে আনতে সৌদি আরব যাচ্ছে পুলিশ

admin
হালনাগাদ: বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

শাফী চৌধুরীঃ সিলেটে বহুল আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশের ৩ কর্মকর্তা আগামী ১২ অক্টোবর সৌদি আরব যাচ্ছেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের অনুরোধে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) নজরুল ইসলাম। আসামি কামরুলকে আনার জন্য বিদেশে যাচ্ছেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী পুলিশ কমিশনার এ এফ এফ নেজাম উদ্দিন।

আইজিপি’র নির্দেশে এআইজি (এনসিবি) মাহবুবুর রহমান ভূঁইয়া আসামি কামরুলকে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। তিনি ইন্টারপোলের মাধ্যমে রিয়াদ এনসিবির সহযোগিতা চেয়ে রেড নোটিশ ইস্যুর জন্য অনুরোধ জানান।

পুলিশ হেডকোয়ার্টার্সের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বন্দি বিনিময়ের জন্য অনুরোধ করে সৌদি কর্তৃপক্ষকে। এআইজি (এনসিবি)
মাহবুবুর রহমান ভূঁইয়া সার্বিক যোগাযোগ অব্যাহত রাখেন। এর প্রেক্ষিতে সৌদি আরব কর্তৃপক্ষ আসামি কামরুলকে ফেরত দিতে সম্মত হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জুলাই শিশু রাজনকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে আসামি কামরুলসহ বেশ কয়েকজন।সেই ঘটনার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্নভাবে দেশব্যাপী ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় ওঠে। এই ঘটনায় মোট ১৩ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে ১০ জনকে আগেই গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার দু’দিন পর আসামি কামরুল সৌদি আরবের জেদ্দায় পালিয়ে যায়। পরে প্রবাসী বাংলাদেশিরা সেখানে তাকে আটক করেন।


এ ক্যটাগরির আরো খবর..