কাতারের পররাষ্ট্র সচিবের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

কাতারের পররাষ্ট্র সচিবের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

দোহা (কাতার), ১৮ নভেম্বর: কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন আজ কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মহাসচিব (পররাষ্ট্রসচিব) . আহমাদ হাসান আল হাম্মাদির সাথে বৈঠক করেন। এ সময় বাংলাদেশকাতারের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের রাষ্ট্রদূত কাতারে চার লাখের অধিক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিকে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন। করোনা মহামারির সময় প্রবাসী বাংলাদেশিদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য রাষ্ট্রদূত কাতার সরকারকে ধন্যবাদ জানান। দুদেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা তুলে ধরে কাতারে বাংলাদেশি কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে পররাষ্ট্র সচিবের সাথে রাষ্ট্রদূত আলোচনা করেন।

বাংলাদেশকাতার বাণিজ্য সম্পর্ককে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের দ্বিতীয় অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত বাণিজ্য সম্পর্ক জোরদার করার ওপর গুরত্বারোপ করেন। কাতারের পররাষ্ট্র সচিব বাণিজ্য সম্পর্ক জোরদার করার বিষয়ে রাষ্ট্রদূতের সাথে একমত প্রকাশ করে সরকারি ও বেসরকারি পর্যায়ে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং এ সংক্রান্ত সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে সমর্থন জানান। অন্যান্য বিষয়ের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠান, বিনিয়োগবৃদ্ধি, আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতার সরকারের অব্যাহত সমর্থন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের প্রধান খালিদ ইব্রাহিম আলহামার এবং দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক ও অর্থনৈতিক) মো: মাহবুর রহমান উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।