× Banner
সর্বশেষ
সকালের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত বন্যা ও পাহাড় ধসে ৪৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, জোড়া গোলে ইতিহাসে বেলিংহ্যাম আজ ১২ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুলাই (২৭ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক

কাজটাই আগে হোয়াটমোরের কাছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: সোমবার সকালে খুলনার সিটি ইন হোটেলে মাশরাফি বিন মুর্তজার বইয়ের উম্মোচন হলো। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হাথুরাসিংহেসহ দলের সব ক্রিকেটার ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে টাইগারদের সাবেক কোচ ও বর্তমান কোচের একসাথে মাশরাফি বইয়ের মোড়ক উম্মোচনের কথা ছিলো। নিজের সাবেক এই প্রিয় শিষ্যকে নিয়ে লেখা বইয়ের অনুষ্ঠানে অনেকেই তাকে আশা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি আসেননি।

খুলনার হোটেল সিটি ইনে যখন ‘মাশরাফি’ বইয়ের মোড়ক উম্মোচন হচ্ছে, তখন কিছুটা দূরে আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত জিম্বাবুয়ে ক্রিকেট দল। জিম্বাবুয়ে ক্রিকেট দলের অনুশীলনে থাকার কারণে আসতে পারেননি টাইগারদের এই সাবেক কোচ। আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ে ক্রিকেট দলের অনুশীলন শেষে পরবর্তী ম্যাচ নিয়ে কথা বলেন ডেভ হোয়াটমোর। তখন মাশরাফির বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানের কথাও উঠেছে। এক গনমাধ্যম কর্মী জানান, এই অনুষ্ঠানে আপনাকে আশা করেছিল সবাই।

ডেভ হোয়াটমোরের উত্তর, ‘আমি কাজ করছি।’ বোঝা গেলো কাজের জায়গায় ডেভ হোয়াটমোর কতটা পেশাদারি। ডেভকে যারা চেনেন তারা জানেন, মাশরাফি তার প্রিয় খেলোয়াড়দের একজন। কিন্তু নিজের পেশাদারিত্বের জায়গায় কোন ছাড় দিতে রাজী নন তিনি। তার উপর টানা দুই ম্যাচ হেরে চাপে আছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সোমবার অনুশীলনেও দেখা গেলো সব ক্রিকেটারই বেশ সিরিয়াস।


এ ক্যটাগরির আরো খবর..