× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা

‘কাউকে বললে পাগল হয়ে যাবি, ধর্ষণের পর বলেন মাদ্রাসা শিক্ষক’

admin
হালনাগাদ: সোমবার, ১২ মার্চ, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার কদমতলী থানা এলাকায় নয় বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। কদমতলী থানার ওসি আব্দুল জলিল জানান, গ্রেপ্তার মুফতি আলাউদ্দিন (৩৯) কদমতলীর সাদ্দাম মার্কেটের ওই মাদ্রাসার অধ্যক্ষ।

“ধর্ষণের পর ওই শিক্ষক শিশুটিকে ভয় দেখিয়ে বলেছিল, কাউকে কিছু বললে পাগল হয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরবে।” স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, ওই শিশুটির বাবা মারা যাওয়ার পর মা বিয়ে করে আলাদা হয়ে গেছে। নয় বছর বয়সী মেয়েটি ও তার অন্ধ এক ভাই চাচার বাসায় থাকে।

“গত ১ মার্চ মাদ্রসার পড়া শেষে আলাউদ্দিন তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরদিন শুক্রবার মাদ্রাসা বন্ধা ছিল। শনি ও রোববার মেয়েটি মাদ্রাসায় না গেলে দাদি কারণ জানতে চান। তখন সে ধর্ষণের ঘটনা বলে।”
ওসি জানান, বিষয়টি বৃহস্পতিবার পুলিশ জানার পরপরই অভিযোগ নিয়ে মামলা করা হয় এবং শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়। পরে এলাকাবাসীর সহায়তায় শিক্ষক আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

“আলাউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেছে, দুই মেয়েরে মধ্যে মোবাইল নিয়ে ঝগড়া হওয়ায় সে তাদের শাসন করেছিল। এ কারণে ওই ছাত্রী তাকে জড়িয়ে এসব বলছে।”


এ ক্যটাগরির আরো খবর..