× Banner
সর্বশেষ
নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শার্শায় স্ত্রীর ওপর অভিমান করে ফেইসবুক লাইভে ঘোষণা দিয়ে আত্মহত্যা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
ফেইসবুক লাইভে আত্মহত্যা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় স্ত্রীর ওপর অভিমান করে ফেইসবুক লাইভে ঘোষণা দিয়ে আত্মহত্যার পথ ধরেছেন সদ্য বিদেশ ফেরত রফিকুল ইসলাম নামে এক যুবক।
বৃহস্পতিবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
নিহত রফিকুল ইসলাম শার্শা উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামের দিদার হোসেনের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, গত বুধবার সন্ধ্যায় ফেইসবুক লাইভে আত্মহত্যার ঘোষণা দিয়ে বিষ পান করেন রফিকুল।
পরে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
যশোরের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, রফিকুল ইসলাম নামের ওই যুবক দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। ১৩দিন আগে তিনি দেশে ফিরে আসেন। মালয়েশিয়ায় থাকাকালীন উপার্জিত সব টাকা তিনি তার স্ত্রীর নামে দেশে পাঠাতেন। রফিকুল দেশে ফেরার পর তার স্ত্রী স্বামীর পাঠানো টাকা আত্মসাৎ করে রফিকুলের সাথে যোগাযোগ বন্ধ করে দেন।
“এতে দেশে ফিরে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন।”
আত্মহত্যার আগে রফিকুল ফেইসবুক লাইভে ঘটনাটি বলে যান এবং ১০০ টাকার একটি ননজুডিশিয়াল স্টাম্পে তার স্ত্রীর সহযোগীদের নাম লিখে গেছেন বলেও জানান তিনি।
সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, “লাশ ও সব আলামত আমরা সংগ্রহ করেছি।” নিহতের স্ত্রী মনিরা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..