কামারখালীতে একরাতে ৪ বাড়ি ডাকাতি গুরুতর আহত-২

মধুখালী প্রতিনিধি:   ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রাজধরপুর – ০৩ এবং কামারখালী কলেজপাড়া -০১ মোট ৪ বাড়ি গত শুক্রবার গভীর রাতে ডাকাতি হয়েছে খবর পাওয়া যায়।

জানা যায় কামারখালী বাজার সংলগ্ন নদীর কুলে রাজধরপুর গ্রামের কাঠ মিস্ত্রি মনোজ কুমার রায় (৫০) এর বাড়ির উত্তর পাশে সিদ খুড়ে ৭/৮ জনের এক দল ডাকাতরা ঘরে ডুকে নগদ ৪০ হাজার টাকা, সোনার গহনা ১ ভরি, মোবাইল ১টা, লাইট ১টা, তপন রায় (৫৫) এর বাড়ি থেকে নগদ ৫ হাজার টাকা সোনার গহনা ১ ভরি মোবাইল ২টা, রবি রায় এর নিকট থেকে নগদ ১০,২৪০ টাকা এবং মছলন্দপুর কলেজপাড়া কৃষ্ণরবিদাস এর বাড়ি থেকে নগদ ৭০০০ হাজার টাকা, রুপার গহনা ২ ভরি, মোবাইল ২টা, শাড়ি ৫টা, থ্রী-পিস ৫টা, বাড়ির সবাইকে বেধে ও মারপিট এবং অস্ত্রের মুখে জিম্মি করে লুটেপেটে নিয়ে যায়।

পরে খবর শুনে আজ শনিবার সকালে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু ছুটে জান। আরো জানা যায় অরুন কুমার রায় (৪৫) এবং তপন কুমার রায় (৫৫) ডাকাতের কবলে পড়ে গুরুতর আহত হয়। বর্তমান অরুন কুমার রায় এর মাথায় ৮ টি সেলাই নিয়ে বাড়িতে এবং তপন কুমার রায় মধুখালী হাসপাতলে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে মধুখালী থানাকে অবহিত করণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।