কানাইপুরে নারী সমাবেশে ফকির বেলায়েত হোসেন

আবু নাসের হুসাইন, স্টাফ রিপোর্টারঃ
আসছে ২৯ মার্চ ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউপি নির্বাচন উপলক্ষে শনিবার বিকেলে ইউনিয়নের কাশিমাবাদ ডাঙ্গীরপাড়া মাষ্টার বাড়িতে এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। রনকাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ তমিজউদ্দিন ফকির । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কানাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী ফকির মো: বেলায়েত হোসেন, সমাজসেবিকা মোছা: জেসমিন আক্তার পাখি, তরুছায়ার সভাপতি মোঃ খালিদ মাহমুদ সজিব। অন্যানদের বক্তব্য রাখেন মোছাঃ নাসিমা বেগম, মোছাঃ রাবেয়া খানম, মোছাঃ তাসলিমা বেগম, মোঃ শাহজাহান মাতুব্বর, আঃ মালেক মাতুব্বর, মোঃ ইনামুল হাসান মাসুম প্রমুখ।


এছাড়াও শত শত নারী উপস্থিত হয়ে কানাইপুরে নারী উন্নয়ন ও জাগরন কর্মকান্ড বাস্তবায়নের জন্য কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় ফকির মোঃ বেলায়েত হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, আমি যতদিন বেচে আছি এই এলাকার মা বোনদের উন্নয়নে কাজ করে যাব। নারী উন্নয়নে বিবিধ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করবো। আসছে ২৯ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।