শুরু হয়েছে কালীগঞ্জে শতবর্ষী গাছের শুকনা ডাল কর্তন

অরিফ মোল্লল্যা, ঝিনাইদহ প্রতিনিধি॥  ঝিনাইদহের কালীগঞ্জে শতবর্ষী রেইন্ট্রি শুকনা গাছ ও ডাল কাটা শুরু করেছে ঝিনাইদহ জেলা পরিষদ।

রোববার সকালে শহরের কোটচাদপুর সড়কের বিহারী মোড় থেকে এই শতবর্ষী রেইন্ট্রি গাছের শুকনা ডাল কাটা শুরু করে।

“কালীগঞ্জে আবারও ভেঙ্গে পড়ল শতবর্ষী গাছের শুকনা ডাল” এই শিরোনামে আজ রোববার বিভিন্ন পত্র-পত্রকিয় এক প্রতিবেদন প্রকাশিত হয়। খবর পড়েই টনক নড়ে প্রশাসনের। তড়িঘড়ি করেই প্রশাসন রোববার বেলা ১২ টা থেকেই ঝুকিপূর্ণ গাছের শুকনা ডাল কাটা শুরু করে।

উল্লেখ্য,গত শনিবার সকালে কালীগঞ্জ শহরের বৈশাখী মোড়ে রাজু টি ষ্টোরের উপর শতবর্ষী রেইন্ট্রি গাছের শুকনা ডাল ভেঙ্গে পড়লেও বিদ্যুৎ ও ডিসের তারের কারণে অল্পের জন্য বেঁচে যায় ৪/৫ টি তাজা প্রাণ। ওইদিন কালীগঞ্জে ফনির তেমন কোন প্রভাব না পড়লেও মৃদু বাতাসেই ভেঙ্গে পড়েছিল ওই ডালটি।

এ সংক্রান্ত একটি প্রতিবেদন বিভিন্ন পত্র-পত্রকিয় প্রকাশ হয়। এছাড়ও শুকনা ডাল ভেঙ্গে এর আগে গত বছরের ৬ সেপ্টেম্বর কালীগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম আব্দুর রউফের স্ত্রী ফাহমিদা খাতুন নিহত হয়েছিল। এবং তার ১ বছর আগে শহরের বলিদাপাড়া গ্রামের মোফাজ্জেল হোসেনের স্ত্রী সাবিনা ইয়াসমিন নিহত হয়।

কাঠুরিয়াদের নিয়ে গাছ কাটতে আসা ঝিনাইদহ জেলা পরিষদের কর্মকর্তা মিল্টন আহম্মেদ ও সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল জানান, বিভিন্ন পত্র-পত্রকিয় শতবর্ষী গাছের শুকনা ডাল ভেঙ্গে অল্পের জন্য বেচে গেছে অনেক মানুষ। এমন সংবাদ পড়েই জেলা পরিষদ সাধারন মানুষের জান মালের নিরাপত্তার কথা ভেবেই তড়িৎ সিদ্ধান্তে শুকনা ডাল কাটা শুরু করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।