× Banner
সর্বশেষ
পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

নেইমারকে মেসি এ কি বললেন!

admin
হালনাগাদ: সোমবার, ১২ মার্চ, ২০১৮

স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির সঙ্গে আবারও জুটি গড়তে চান ব্রাজিলিয়ান তারকা নেইমার। একই সঙ্গে খেলতে চান বার্সেলোনার জার্সিতে। এ খবর এখন সবার জানা। নেইমার বার্সায় ফিরতে চাইলেও তাকে এখন দলে প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি।

ইংলিশ গণমাধ্যম স্টারের প্রতিবেদনে বলা হচ্ছে, মেসি তার সাবেক সতীর্থকে ক্ষুদে বার্তায় বলে দিয়েছেন, এই মুহূর্তে বার্সায় তোমাকে আর দরকার নেই।

বার্সা ছাড়ার আগে মেসি-সুয়ারেজরা কম বোঝাননি নেইমারকে। অনুরোধও করেছিলেন ন্যু ক্যাম্প ছেড়ে না যাবার জন্য। কিন্তু শোনেননি নেইমার। বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল প্যারিস জায়ান্টে পাড়ি জমান তিনি।

বড় স্বপ্ন নিয়েই পিএসজিতে (প্যারিস সেন্ত জার্মেই) যোগ দিয়েছিলেন নেইমার। চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেবেন একক আধিপত্যে। কিন্তু বিধিবাম। এরইমধ্যে দল বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে। তাই স্বপ্নটা অধরাই থেকে গেলো তাঁর।


এ ক্যটাগরির আরো খবর..