× Banner
সর্বশেষ
বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার 

কালীগঞ্জে সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের চারতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার যুথির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল ও উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান মতি। অন্নান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা, মোচিক সমবায় সমিতির সাধারন সম্পাদক গোলাম রসুল, ম্যানেজিং কমিটির সদস্য শিকদার মাসুদ ও তরুন মিত্র প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ আনোয়ারুল আজীম আনার সরকারের উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় এলে শিক্ষা ক্ষেত্রে ব্যপক উন্নয়ন হয়। রাস্তা, মসজিদ মন্দিরসহ দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হয়। তাই উন্নয়ন ধরে রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বার্চনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান করেন।


এ ক্যটাগরির আরো খবর..