× Banner
সর্বশেষ
ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

ACP
হালনাগাদ: সোমবার, ২৯ জুন, ২০২৬
কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

বরিশালের গৌরনদীতে রাতের আধারে কলা বাগানের ছোট-বড় ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে গাছ মালিকের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এঘটনায় সোমবার (২৯ জুন) দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগি বাগান মালিক ও দক্ষিণ গোবর্দ্ধন গ্রামের বাসিন্দা মোহাম্মদ কামরুজ্জান অভিযোগ করে বলেন, গোবর্ধণ বকুলতলা মসজিদ সংলগ্ন ২৪ শতক সরকারি জমি লিজ নিয়ে শতাধিক কলা গাছ রোপন করি। গাছগুলোতে কলার মোচা বের হওয়ার উপযোগী হয়েছিলো।

সোমবার সকালে বাগানে গিয়ে দেখি ৮০টি কলা গাছ কে বা কাহারা কেটে ফেলেছে। রোববার দিবাগত রাতের আধারে ধারালো কিছু দিয়ে গাছগুলো কেটে ফেলা হয়।

তিনি আরও বলেন, স্থানীয় একটি পক্ষের সঙ্গে জমি নিয়ে আমার বিরোধ রয়েছে। এরআগেও জোরপূর্বক আমার পুকুরের মাছ ধরে নিয়েছিলো পক্ষটি। ধারনা করছি আমার প্রতিপক্ষরা রাতের আধাঁরে শত্রুতামূলক ভাবে এই কাজ করেছে। স্থানীয় বাসিন্দা হালান সরদার বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে।

তাই বলে গাছের সঙ্গে মানুষের এ কেমন শত্রুতা। যারা এই কান্ড ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা উচিত। গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, খবরপেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..