× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

কর্ণফুলী চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

admin
হালনাগাদ: রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

চট্টগ্রামঃ কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাড়ির সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। শুক্রবার দিবাগত রাতে চরলক্ষ্যা ও চরপাথরঘাটা ইউনিয়নের মধ্যবর্তী এলাকার চেয়ারম্যান মোহাম্মদ আলীর বাড়িতে ঘটনাটি ঘটে। এব্যাপারে কর্ণফুলী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে ঘটনার সত্যতা পেয়েছে।

আসন্ন কর্ণফুলী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করে আলোচনায় ছিলেন মোহাম্মদ আলী। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি নির্বাচন থেকে সরে দাড়ান।
স্থানীয়রা জানান, চরলক্ষ্যার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীর বাড়িতে তার বাবা হাজী ইব্রাহিম সওদাগর, মা সালমা বেগম ও ছোট ভাই ইমরান বসবাস করতো। শুক্রবার দিবাগত রাতে ডাকাতেরা বাড়ির এক পাশের ভেন্টিলেটার ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ৫-৬ জনের ডাকাত দল চেয়ারম্যানের বৃদ্ধ পিতা-মাতা ও ভাইকে জিম্মি করে আলমিরা থেকে নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এদিকে ঘটনার খবর পেয়ে চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীর বাড়ি পরিদর্শন করেন কর্নফুলী উপজেলা পরিষদ নির্বাচনে

আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, আ’লীগের ভাইস চেয়ারম্যান প্রার্থী দিদারুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানাজা বেগম নিশি। এসময় ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারপূর্বক আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীর ছোট ভাই চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহমদ জানান, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠাতের নগদ ৫ লাখ টাকা ও পরিবারের প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দলটি। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম পিপিএম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা মিলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে বলেন, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..