× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

করোনা শনাক্তে আসছে মুঠোফোন অ্যাপ

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২০
corona identifier apps, corona virus apps, corona testing apps, mobile apps for corona test, mobile apps;

করোনাভাইরাস মোকাবিলায় ভারত, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য নিজস্ব প্রযুক্তিতে মুঠোফোন অ্যাপ সরকারিভাবেই ব্যবহার করছে। এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী উপসর্গের ভিত্তিতে কোথায় গিয়ে করোনা পরীক্ষা করানো যাবে, তা জানতে পারছেন। একই সঙ্গে রোগী ও সন্দেহভাজন রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার কাজেও সহায়ক হচ্ছে এসব অ্যাপ।

করোনাভাইরাসের উপসর্গ শনাক্ত করতে চলতি মাসেই মুঠোফোন অ্যাপ আনার পরিকল্পনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বার্তা সংস্থা রয়টার্সকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তথ্য কর্মকর্তা বার্নার্দো মারিয়ানো জানান, যেকোনো ব্যক্তি তার মুঠোফোনে অ্যাপটি ইনস্টল করার পর ব্যবহারকারীর উপসর্গ সম্পর্কে জানতে চাইবে। এরপর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অ্যাপটি বলে দেবে তার করোনা সংক্রমণের আশঙ্কা আছে কি না।

তিনি আরও বলেন, যদি সংক্রমণের আশঙ্কা থাকে তাহলে অ্যাপটিই জানিয়ে দেবে। এ ক্ষেত্রে অবশ্য প্রত্যেকের তথ্যের ভিন্নতা থাকবে। অ্যাপের বৈশ্বিক একটি সংস্করণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাপ স্টোরে ছাড়বে। এরপর যেকোনো দেশের সরকার চাইলে অ্যাপের প্রযুক্তি ব্যবহার করে এতে নতুন সুবিধা যোগ করে নিজেদের মতো সংস্করণ ছাড়তে পারবে।


এ ক্যটাগরির আরো খবর..