করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা

ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) : গত ২৩ মার্চ সোমবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার প্রদত্ত নির্দেশনার আলোকে জানানো যাচ্ছে যে :

  • ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটি/বন্ধ সরকারি-বেসরকারি অফিস আদালতের জন্য প্রযোজ্য। স্বাস্থ্যসেবা, সংবাদপত্রসহ অন্যান্য জরুরি কার্যাবলীর ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য নয়;
  • সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই ছুটি/বন্ধকালীন সময়ে অবশ্যই নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন;
  • এই বন্ধ ঘোষণা করা হয়েছে জনগণকে ব্যাপকহারে পারস্পরিক মেলামেশা বা সংস্পর্শে এসে রোগ বিস্তার করা থেকে বিরত রাখার জন্য। সে কারণে সর্বসাধারণকে এই সময়ে জরুরি প্রয়োজন ব্যতীত বাইরে যাওয়া বা ভ্রমণ করা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে।
  • ঔষধ/খাদ্য প্রস্তুত, ক্রয়-বিক্রয়সহ অন্যান্য শিল্পকারখানা/প্রতিষ্ঠান/বাজার/দোকান-পাট নিজস্ব ব্যবস্থাপনায় চলবে।
  • গণপরিবহন ব্যতীত অন্যান্য জরুরি পরিবহন যেমন-ট্রাক, কার্গো, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রবাহী গাড়ী ইত্যাদি যথারীতি চলবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।