সারাদেশে করোনায় আক্রান্ত ৩৩ আর মৃত ৩

সারাদেশে করোনায় আক্রান্ত ৩৩ আর মৃত ৩

বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত ৩৩ এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জন। জানিয়েছে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সোমবার (২৩ মার্চ) বিকেলে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬ জনের। সর্বমোট ৬২০ জনের। করোনা নিশ্চিত এবং সন্দেহজনকভাবে আইসোলেশনে রাখা হয়েছে ৫১ জনকে। এছাড়া বিভিন্ন জায়গায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন আরো ৪৬ জন।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরো দু’জনের মৃত্যু হয়। এর মধ্যে গত ১৮ মার্চ (বুধবার) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক বৃদ্ধের মৃত্যুর খবর দেয় আইইডিসিআর। এরপর গত শনিবার (২১ মার্চ) মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি সংবাদ সম্মেলনে আরেকজনের মৃত্যুর খবর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিশ্বের প্রায় ১৯২টি দেশে করোনা ছড়িয়েছে। এর মধ্যে ৩৫টি দেশ লকডাউন করা হয়েছে। মৃতের সংখ্যায় শীর্ষে ইতালি। দ্বিতীয় অবস্থানে রয়েছে করোনার উৎপত্তি স্থল  চীন। তবে ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইরানসহ বেশ কয়েকটি দেশে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট থেকে সোমবার (২৩ মার্চ) বিকাল ৪টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৩৯৪ জনে। মৃত্যু ঘটেছে ১৪ হাজার ৭৭৩ জনের। সেরে উঠে বাড়ি ফিরে গেছেন ৯৯ হাজার ৬৬ জন।এ মুহূর্তে আক্রান্ত অবস্থায় রয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৫৫ জন, যাদের মধ্যে ১০ হাজার ৫৯৭ জনের অবস্থা বেশ গুরুতর। বাকি ২ লাখ ১৮ হাজার ৯৫৮ জনের অবস্থা মাঝারি মাপের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।