করোনায় স্বাধীনতা দিবসে আ. লীগের সব কর্মসূচি বাতিল

করোনায় স্বাধীনতা দিবসে আ. লীগের সব কর্মসূচি বাতিল

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ সময় তিনি করোনা ভাইরাস মোকাবিলাকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে এ যুদ্ধে জয়ী হতে যার যার মতো নিজেকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। সেই সঙ্গে সরকারের প্রতি আস্থা রেখে বৈশ্বিক যুদ্ধকালীন এ পরিস্থিতিতে বিরোধী দলকে রাজনীতি না করে এগিয়ে আসতে বলেন কাদের।

সেতুমন্ত্রী বলেন, দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। মজুতকারীদের বিরুদ্ধে সতর্ক অবস্থান নিতে হবে। এ সময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।