বিসিআইসি ও অধীনস্ত কারখানাসমূহে করোনাসংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ

বিসিআইসি ও অধীনস্ত কারখানাসমূহে করোনাসংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ

ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ): বিসিআইসি ও অধীনস্ত কারখানাসমূহে করোনাসংক্রমণ রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি এবং সর্দি, কাশি ও শ্বাস- প্রশ্বাসে সমস্যা অর্থাৎ করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য উপসর্গ দেখা দিলে তাৎক্ষনিকভাবে উক্ত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিককে বাধ্যতামূলক ছুটি প্রদান করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।

          বিসিআইসি চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে সংস্থার প্রধান কার্যালয়ের প্রতিটি বিভাগে হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস ইত্যাদি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং সকল কর্মকর্তা ও কর্মচারীর কিছুক্ষণ পরপর হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

          বিসিআইসি চিকিৎসা কেন্দ্রে আগতদের করোনা ভাইরাসের সংক্রমনরোধে প্রয়োজনীয় পরামর্শ সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিত মনিটরিং করা হচ্ছে।

          করোনা বিষয়ে টেলিফোনে কারখানার চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে। প্রতিষ্ঠানের প্রধান চিকিৎসা কর্মকর্তা উর্ধ্বতন মহাব্যবস্থাপক (মেডিকেল) ডাঃ এ কে মোহাম্মদ আলী এ বিষয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।