বাগআঁচড়ায় ইয়াবা ব্যবসায়ী আটক

শার্শা (যশোর) প্রতিনিধি ॥ শার্শার বাগআঁচড়ায় সোমবার দুপুরে ১১০ পিস ইয়াবা ও ১২ বোতল ফেন্সিডিল সহ মাসুদ রানা ওরফে বাবা রানা (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া তদন্ত ফাঁড়ি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে নিজ দোকান থেকে ইয়াবা সহ তাকে আটক করা হয়। সে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ষোসপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বাগআঁচড়া বাবু মার্কেটের নিজ দোকানে মাদক সেবনের সময় ১১০ পিচ ইয়াবা ও ১২ বোতল ফেন্সডিল সহ বাবা রানা কে গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে স্থানীয় এলাকায় মাদক বিক্রি এবং মজুদ রাখার অভিয়োগ রয়েছে। দীঘদিন থেকেই একটি সংঘবদ্ধ দল বাগআঁচড়া বাবু মার্কেটে ইয়াবা ব্যবসা করে আসছে।

এই ইয়াবা ব্যবসায়ী আটক হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।