আইনমন্ত্রী প্রমাণ করে দিলেন খালেদা জিয়ার মামলাটি ভুয়া

বিশেষ প্রতিবেদকঃ  ‘আইনজীবীদের ভুলের কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে’ আইনমন্ত্রী আনিসুল হকের এমন কথার সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আইনমন্ত্রী প্রমাণ করে দিলেন খালেদা জিয়ার মামলাটি ভুয়া সাজানো। তাহলে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে দিন। কারণ আপনি নিজেই তো একজন আইনজ্ঞ।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডেমোক্র্যাটিক মুভমেন্ট আয়োজিত ‘কারাবন্দী দেশনেত্রী এবং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করায় পুলিশ দলের নেতাকর্মীদের উপর হামলা-মামলা নির্যাতন করছে। কারণ তারা চায় আমরা শান্তিপূর্ণ আন্দোলন পরিহার করি, যাতে তারা জ্বালাও-পোড়াও করে আমাদের আরো বেশি নির্যাতন করতে পারে।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শুধু প্রতিহিংসা পরায়ণ হয়ে খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাগারে পাঠিয়েছে সরকার। দুর্নীতির অভিযোগ নয়, বরং রাজনৈতিক উদ্দেশে বিএনপির চেয়ারপারসন আজ জেলে।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার চায় খালেদা জিয়াকে কারাগারে রেখে আবারও একতরফা ভোট করতে। আর সেজন্য রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় তাকে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।