× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

আগৈলঝাড়ায় স্কুলে যাওয়ার রাস্তাটির বেহাল দশা

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় একটি কিন্ডার গার্ন্টেন স্কুলে যাতায়াতের একমাত্র রাস্তাটির বেহাল দশার কারনে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছে। একটু বৃষ্টি হলেই শিক্ষার্থীদে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এই রাস্তাটি নির্মানে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশও উপেক্ষিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের অভ্যন্তরীন একটি সড়ক দিয়ে কিন্ডার গার্ন্টেনের শত শত শিক্ষার্থীসহ সাধারন লোকজন প্রতিদিন চলাচল করছে।

একটু বৃষ্টি হলেই ওই কাচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে শিক্ষার্থীদের যাতায়াত প্রায় বন্ধ হয়ে যায়। একাধিকবার স্থানীয় ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল হোসেন লাল্টু’র কাছে এলাকাবাসী রাস্তাটি নির্মানের আবেদন করে কোন লাভ হয়নি। পরবর্তীতে সড়কটি নির্মানে স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর কাছে চলতি বছরের ফেব্র“য়ারী মাসে আবেদন করলে তিনি সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টুকে সড়কটি অতিদ্রুত নির্মানে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তারপরেও তৎকালীন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল হোসেন লাল্টু এমপির নির্দেশ উপেক্ষা করে রাস্তাটি নির্মানের কোন ব্যবস্থা করেনি। বর্তমান চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন সাংবাদিকদের জানান, স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর নির্দেশ বাস্তবায়নে অতিদ্রুত রাস্তাটি নির্মান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..