রোহিঙ্গা ইস্যুতে সহায়তা দেবে এডিবি

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশ চাইলে রোহিঙ্গা ইস্যুতে সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। জানালেন এডিবি প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও।

আজ বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ শেষে দুপুরে এডিবির কার্যালয়ে প্রেস বিফ্রিং করেন তিনি।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার ঢাকায় আসেন তাকিহিতো নাকাও। সফরে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি এডিবির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন কয়েকটি উন্নয়ন প্রকল্পও ঘুরে দেখেন।

সফর শেষে আজ সন্ধ্যায় তিনি ঢাকা ছাড়বেন।

১৯৭৩ সালে বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদস্য হওয়ার পর থেকেই আন্তর্জাতিক সংস্থাটি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে ঋণ ও অনুদান সহায়তা দিয়ে আসছে। এডিবি ১৯৮২ সালে বাংলাদেশে প্রথম মাঠ পর্যায়ে কার্যালয় স্থাপন করে।

এখন পর্যন্ত এডিবি প্রায় দুই হাজার কোটি ডলারের বেশি ঋণ, মঞ্জুরি এবং কারিগরি সহযোগিতা দিয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির শর্তহীন ঋণ, ইকুয়িটি ইনভেস্টম্যান্ট অ্যান্ড গ্যারান্টির (অংশীদারিত্ব বিনিয়োগ ও নিশ্চয়তা) পরিমাণ হচ্ছে প্রায় ৯৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।