শার্শায় বিদেশী মদসহ ৩ ভারতীয় নাগরিক আটক

শার্শায় বিদেশী মদসহ ৩ ভারতীয় নাগরিক আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় ২০ বোতল বিদেশী মদসহ ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে শার্শা থানার পুলিশ।
বৃহস্পতিবার(১সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলার  কামারবাড়ী মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার বনগাঁও এলাকার তপন দাশের ছেলে উত্তম দাশ (২৮), উত্তম দাশের স্ত্রী পূজা শাওন (২৪) ও অসিম বিশ্বাসের স্ত্রী অর্চনা বিশ্বাস (৫১)।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানায় কর্মরত এস আই সুমন সরকার সংগীয় ফোর্সসহ কামারবাড়ী মোড়ে চেকপোস্টে ডিউটি করা কালীন সময়ে ১ টি ইজিবাইক হতে সন্দেহ ভাজন তিন ব্যাক্তিকে তল্লাশী করেন। এসময় তাদের ব্যাগ থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের নামে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।