২০২৫ সালের মধ্যে ব্লক ইটের উৎপাদন ও ব্যবহার বাধ্যতামূলক করা হবে -পরিবেশ মন্ত্রী

ইটভাটার দূষণ থেকে দেশকে মুক্ত করার জন্য সারা দেশে ক্রমান্বয়ে ইটের বিকল্প ব্লক ও ছিদ্রযুক্ত ইট উৎপাদন ও ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। বললেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

আজ ঢাকায় পরিবেশ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা দেশে প্রায় সাড়ে সাত হাজারের অধিক ইটভাটায় বছরে প্রায় ২৩০ কোটি ইট উৎপাদনের জন্য প্রায় ৩৩৫ কোটি ঘনফুট মাটি ব্যবহৃত হচ্ছে। কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার করে ইট বানানোর কারণে কৃষিজমির উৎপাদন হ্রাস পাচ্ছে। এ ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে আমাদের ক্রমান্বয়ে পুরাতন পদ্ধতির ইটভাটা বন্ধ করে নতুন পদ্ধতিতে যেতে হবে। এজন্য সময়ের প্রয়োজন।

তাই ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে সরকারি নির্মাণ, মেরামত ও সংস্কার কাজে ইটের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্যে টেন্ডার ডকুমেন্টসে ক্রমবর্ধমান হারে ব্লক ব্যবহার বাধ্যতামূলক করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী-সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।