ডেঙ্গু মোকাবেলায় শার্শা ও বেনাপোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে মশা নিধক অভিযান

মোঃ মাসুদুর রহমান শেখঃ বেনাপোলঃ শার্শা উপজেলার নাভারণ কলেজ থেকে ২য় বারের মত “এডিস মশা” নিধনের জন্য সোমবার সকালে বিভিন্ন স্কুল, কলেজ, এবং বাজারে “এডিস মশা” নিধনে নিজ উদ্যোগে স্প্রে মেশিনের সাহায্যে কীটনাশক ওষুধ ছড়ানোর পাশাপাশি তারা ডেঙ্গু প্রতিরোধে সেই সকল প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা মূলক প্রয়োজনীয় নির্দেশনা মানার পরামর্শ দেন। “জমে থাকা পানি যেখানে, ডেঙ্গু মশার জন্ম সেখানে” এরকম শ্লোগান এলাকার মানুষকে জানিয়ে দেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অপরদিকে, এডিস মশা” নিধনে সোমবার সকালে বেনাপোল পৌর আওয়ামীলীগের উদ্যোগে স্প্রে মেশিনের সাহায্যে কীটনাশক ওষুধ ছড়ানো ও লিফলেট  বিতরন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে কর্মসূচি যোগ দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক ভাদু, প্রচার সম্পাদক আকবার আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিক্কার আলী মন্টুসহ পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ডেঙ্গু’র ভয়াবহতা এখন দেশজুড়ে। সরকার আপ্রান চেষ্টা চালাচ্ছেন এটিকে নির্মূল করতে। ডেঙ্গু’র সংক্রামক এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে, দিন দিন এ রোগে আক্রান্ত হচ্ছেন শিশুসহ বয়স্করাও। তবে একটু সচেতন হলে প্রাণঘাতি ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।