× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

আন্দোলনের ডাক আসলে হাসিনার পতন ছাড়া ঘরে ফিরবো না -আমান

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

‘আন্দোলনের ডাক আসলে আামি নব্বইয়ের চেতনায় ঘোষণা দিতে চাই, হাসিনার পতন ছাড়া ঘরে ফিরবো না। এভাবে সকলে প্রস্তুতি নিন।’ বললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান।

আজ বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

আমান বলেন, ‘‘আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের একটি স্লোগান হচ্ছে, ‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ। যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ।’ এই হাসিনা সরকারকে হটিয়ে সেই শহীদ জিয়ার বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ।”

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গত নির্বাচনে দলের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, মহানগর দক্ষিণের সহসভাপতি নবী উল্লাহ নবী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..