গৌরনদীতে শিক্ষার মানোন্নয়নের লক্ষে মতবিনিময় সভা

গৌরনদীতে শিক্ষার মানোন্নয়নের লক্ষে মতবিনিময় সভা

বরিশাল জেলার গৌরনদীতে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল এগারোটায় গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজিত আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি আল-আমিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক-পৌরমেয়র মোঃ হারিছুর রহমান ।

এসময় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন,গৌরনদী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মো.ফরহাদ হোসেন মুন্সি,আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম তালুকদার,বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ,এম মানিক হাচান, গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান,ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সালাম সেরনিয়াবাত।সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে ও শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে জেলার শিক্ষাকে মানসম্মত এবং যুগোপযোগী করা যায় বক্তারা সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।