সারাদেশে গত ২৪ ঘন্টায় ৯১ টি পরীক্ষাগারে ১২৯৪৩ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ২৪০১ জন। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৬১ জনের। সুস্থ হয়েছেন ৩৬২৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন।
আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৩৬৮ জন। মৃতের সংখ্যা ৭ লাখ ৯৭ হাজার ৪৭৩ জন। সুস্থ্য হয়েছে ১ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার ৬৭৪ জন। সারাবিশ্বে মৃত্যুর ৫ এবং সুস্থ্যতার হার ৯৫ শতাংশ।





