কম্বোডিয়ায় বিষাক্ত মদ পানে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর পূর্ব কম্বোডিয়ায় বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে ১৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার কম্বোডিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। খবর এএফপির।

পরীক্ষা করে দেখা গেছে, ঘটনার শিকার ব্যক্তিরা যে মদ খেয়েছে তাতে মিথানলের মাত্রা অধিক ছিল। যে কারণে মৃত্যু হয়েছে তাদের।

‘ক্রাটি’ প্রদেশের বাসিন্দাদের অনেকে বিষাক্ত মদের প্রভাবে গত ১৯ নভেম্বর থেকে অসুস্থ হতে থাকে। এ ঘটনার পর ওই অঞ্চলের মদের দোকানগুলোকে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

কম্বোডিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বিষাক্ত মদ পরীক্ষায় ১২% মিথানল পাওয়া গেছে। যেখানে ০.১৫% মিথানল থাকার কথা। জনগণকে রাইস মদ (চোলাই মদ) ও হার্বাল মদ পানে নিষেধ করেছে সরকার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।