করোনাভাইরাস চিকিৎসায় কফসিঙ্ক যন্ত্র আবিষ্কার

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় সহায়তা করতে পারে এমন একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন। জানিয়েছেন ইসরায়েলের এক চিকিৎসক।

ইসরায়েলের রাজধানী জেরুজালেমের এএলওয়াইএন হাসপাতালের ডা. এলিয়েজার বিবি ১০ বছর আগে এই মেশিন আবিষ্কার করেন। যেটি শারীরিক প্রতিবন্ধী শিশু, কিশোর ও প্রাপ্ত বয়স্কদের কফ পরিষ্কারে ব্যবহার করা হতো। ডা. এলিয়েজার দাবি করেন, তার আবিষ্কৃত মেশিন করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় সহায়তা করবে।

এদিকে, এই মেশিনটির সক্ষমতা আরও বৃদ্ধি করতে চীনের রুকসিন নামে একটি কোম্পানি কাজ করছে। তারা এখন চীনা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে, রোগীদের সহায়তা করতে যাতে এই মেশিন চীনের হাসপাতালগুলোতে ব্যবহার করা হয়।

এখন চীনে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ৬৮ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন ১ হাজার ৫২৩ জন। চীনের বাইরে ৩০টি দেশে ৫০০-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ফ্রান্স, হংকং, ফিলিপাইন ও জাপানে চারজন মারা গেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।