রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেয়ার প্রতিবাদে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল সাড়ে ৭টার দিকে কল্যাণপুর শ্যামলী মহাসড়কে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। মিছিলে স্থানীয় বিএনপিসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় তিন শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় তারা তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও রায় বাতিলের দাবি জানিয়ে স্লোগান দেন।

২০০৪ সালের বঙ্গবন্ধু এভিনিউয়েতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।