× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

কনটেইনার পরিবহনে ভূমিকা রাখছে দেশের নৌ-টার্মিনালগুলো

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে বৃহত্তর ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে পণ্য পরিবহনে শীতলক্ষ্যার তীরে গড়ে উঠছে একাধিক বেসরকারি ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল -আইসিটি। এর মধ্যে ২০১৬ সালেই নারায়ণগঞ্জে চালু হতে যাচ্ছে দুটি বেসরকারি আইসিটি।

বিশেষজ্ঞরা মনে করছেন আমদানি-রফতানির ক্রমবর্ধমান প্রবৃদ্ধি অনুযায়ী এসব নৌ-টার্মিনাল আগামী দিনে কনটেইনার পরিবহনে বিশেষ ভূমিকা রাখবে। তবে ব্যবসায়ীদের মতে, নৌপথকে জনপ্রিয় করতে পণ্যে পরিবহণের খরচ কমানোর পাশাপাশি জাহাজের শিডিউল ঠিক রাখতে হবে।

বর্তমানে বছরে ১৮ লাখ কনটেইনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর। আর হামবুর্গ পোর্ট কনসাল্টিং রিপোর্ট অনুসারে ২০২০ সালে এ বন্দরের হ্যান্ডলিং বেড়ে দাঁড়াবে ৩০ লাখে। বর্তমানে সড়ক পথে ঢাকাগামী ৯৬ ভাগ কনটেইনার পরিবহণ হলেও বিশেষজ্ঞরা জানান, আগামীতে এই বিপুল পরিমাণ কনটেইনার সড়ক বা রেলে পরিবহণ সম্ভব হবে না।

তাই বিভিন্ন সার্ভে রিপোর্টে মুনাফা নিশ্চিত হয়ে ঢাকা ও উত্তর পূর্ব ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলকে টার্গেট করে নারায়ণগঞ্জে আইসিটি নির্মাণ করছে বেশ কিছু বড় শিল্প গ্রুপ।

এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ বলেন, ‘পরিচালন দক্ষতা এবং পেশাদারিত্বের মাধ্যমে আইসিটিগুলোকে আস্থা অর্জন করতে হবে।’

আর রুপায়ন পোর্ট এন্ড লজিস্টিক সার্ভিস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন পি জে উল্লাহ বলেন, ‘ভৌগলিক অবস্থানগত সুবিধার পাশাপাশি এসব নৌ-বন্দর হবে আধুনিক ও ব্যয় সাশ্রয়ী।’

একটি ছোট কনটেইনার জাহাজ ১শ’৫০টি ট্রাকের সমপরিমাণ কনটেইনার পরিবহন করে। আগামীতে এসব বেসরকারি আইসিটি সড়ক পথের ওপর বাড়তি চাপ কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ ক্যটাগরির আরো খবর..