কক্সবাজার নয় চট্টগ্রামেই মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম

রাজিব শর্মা, চট্টগ্রাম :: রাখাইনে গণহত্যা বন্ধ এবং বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবিতে ঘোষিত মহাসমাবেশ কক্সবাজারের পরিবর্তে চট্টগ্রামের লালদিঘী ময়দানে করবে হেফাজত ইসলাম।

আগামী ৬ই অক্টোবর কক্সবাজারে এ মহাসমাবেশ করার কথা ছিল। কিন্তু ত্রাণ কার্যক্রম ব্যাহত হতে পারে এমন আশঙ্কা থেকে প্রশাসনের অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন করে তা চট্টগ্রামের লালদিঘী ময়দানে করা হচ্ছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

তিনি জানান, রাখাইনে গণহত্যা বন্ধ ও রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়ার দাবিতে গত ২৩শে সেপ্টেম্বর কক্সবাজারের ঈদগাহ মাঠে মহাসমাবেশের ডাক দেয়া হয়। হেফাজত আমীর শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী আগামী ৬ই অক্টোবর এ মহাসমাবেশের ডাক দেন।

কিন্তু মহাসমাবেশের কারণে কক্সবাজার এলাকায় রোহিঙ্গাদের মাঝে সামগ্রিক ত্রাণ কার্যক্রম ব্যাহত হতে পারে, এমন আশঙ্কা থেকে প্রশাসনের অনুরোধে আমরা মহাসমাবেশের স্থান পরিবর্তন করেছি। তাই আমরা ৬ অক্টোবর চট্টগ্রাম মহানগরীর লালদিঘীর মাঠে মহাসমাবেশের আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। হেফাজতের এই মহাসমাবেশে অংশ নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান আজিজুল হক ইসলামাবাদী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।