× Banner
সর্বশেষ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী  জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য

সারাদেশে ৬৯৭০টি কওমি মাদ্রাসাকে ৮ কোটি ৬৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ মে, ২০২০
কওমি মাদ্রাসাকে আর্থিক সহায়তা

সারাদেশে ঈদুল ফিতর সামনে রেখে ৬৯৭০টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৬৩ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (১৮ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সহায়তার কথা জানান।

বরাদ্দ করা এ অর্থ গতকাল রোববার জেলা প্রশাসকদের ব্যাংক হিসেবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়।

সহায়তা পাওয়া নতুন মাদরাসাগুলোর মধ্যে রংপুর বিভাগে ৮৩৯টি, রাজশাহী বিভাগে ৬৬২টি, খুলনা বিভাগে ৪৩১টি, বরিশাল বিভাগে ২০২টি, ময়মনসিংহ বিভাগে ৯৩৭টি, ঢাকা বিভাগে ২ হাজার ২০২টি, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ২১১টি এবং সিলেট বিভাগে ৪৮৬টি মাদরাসা রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী চলতি রমজান মাসে প্রায় সাত হাজার কওমি মাদরাসায় ৮ কোটি ৩১ লাখ টাকা আর্থিক সহায়তা দেন।


এ ক্যটাগরির আরো খবর..