পানির অপচয় রোধ করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী

পৃথিবীতে পানযোগ্য পানির পরিমাণ সামান্য। কাজেই পানি ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। ওয়াসার কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে পানি সরবরাহের জন্য ওয়াসাকে সকল সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। সুতরাং পানির যথাযথ ব্যবস্থাপনা করতে হবে যাতে পানির অপচয় রোধ করা যায়। বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

আজ রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার কনফারেন্স সেন্টারের উদ্বোধন এবং ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পানি সরবরাহের ক্ষেত্রে ইতিমধ্যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে ওয়াসার পানি যথেষ্ট নিরাপদ। এখন সরকার স্যুয়ারেজ ব্যবস্থার দিকে নজর দিচ্ছে। স্যুয়ারেজ ব্যবস্থা না থাকার কারণে নদী দূষিত হচ্ছে। ইতিমধ্যে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের কাজ শুরু হয়েছে। ঢাকা শহরে শীঘ্রই আরো চারটি পয়ঃশোধনাগারের নির্মাণ কাজ শুরু করা হবে।

এ সময় মন্ত্রী আরো বলেন, পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ দেশের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। আর্সেনিক দূষণ হচ্ছে। বায়ুর মানও ভালো নয়। এজন্য সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। মুজিববর্ষকে সামনে রেখে পরিচ্ছন্নতা কার্যক্রমে জোর দেওয়া হচ্ছে। রাস্তাঘাটের ধুলাবালি পরিষ্কার করার জন্য ভ্যাকিউম ক্লিনার ও সুইপিং মেশিন আমদানি করা হচ্ছে। আশা করি এ বিষয়ে এডিবি-সহ অন্যান্য দাতাসংস্থা এগিয়ে আসবে।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।